এই বালিশে ঘুমোলে নাক ডাকাও বন্ধ হবে আর ত্বকে রিঙ্কেলও পড়বে না

এই বালিশে ঘুমোলে নাক ডাকাও বন্ধ হবে আর ত্বকে রিঙ্কেলও পড়বে না

আমাদের সবারই অল্পবিস্তর ত্বকের সমস্যা রয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি যে সমস্যা দেখা যায় তা রিঙ্কেল। একটু বয়স হলেই তার ছাপ আমাদেরত্বকের ওপর পড়তে থাকে। এই রিঙ্কেলের হাত থেকে মুক্তি পাওয়া সহজ নয়।

অনেক ট্রিটমেন্টের পরেও ত্বকের রিঙ্কেল কমানো যায় না। তবে এবার এই রিঙ্কেল কমানোর এক অভিনব উপায় এসে গেল।রিঙ্কেল কমানোর জন্য সবথেকে বড় ওষুধ হল ঘুম। সারাদিনের ক্লান্তির পর দিনে অন্তত ৭ থেকে ৮ ঘণ্টা ঘুম খুবই জরুরি। ঘুম সঠিক না হলেই দেখা দেয় নানারকম সমস্যা। দেখা দিতে পারে চোখের নিচে কালি। এমনকি রিঙ্কেলও দেখা দেয় এর জন্য।

রিঙ্কেল ফ্রি ত্বকের জন্য এক বিশেষ ধরণের বালিশ এনেছে এক সংস্থা। এই বালিশটার দুটো দিক ইংরেজী অক্ষর C এর মতো। কিন্তু সাধারণ বালিশের থেকে এই বালিশে কী এমন রয়েছে যাতে আমাদের রিঙ্কেল কমে যাবে? এই C আকারের বালিশের সঙ্গে আমাদের চোখ, চোয়াল এবং গাল সংস্পর্শে থাকে। এর ফলে আমাদের ঘুমখুব ভালো হয়। নাক ডাকার প্রবণতা যাঁদেররয়েছে, তাঁরাও এই বালিশ ব্যবহার করতে পারেন। এর ফলে নাক ডাকাও কমে যায়। ঘুম ভালে হলেই আমরা রিঙ্কেল কমাতে পারব।

Read More

সুস্থ সন্তানের জন্ম দিতে চাইলে কফি খাওয়া ছেড়ে দিন

সুস্থ সন্তানের জন্ম দিতে চাইলে কফি খাওয়া ছেড়ে দিন

পৃথিবীর সবথেকে সুন্দর সম্পর্ক হল মা ও সন্তানের সম্পর্ক। মায়ের গর্ভ থেকেই সন্তানের সঙ্গে মায়ের এই সম্পর্কের শুরু। কিন্তু যদি এই সম্পর্ক শুরুতেই  শেষ হয়ে যায়? পৃথিবীর আলো দেখার আগে গর্ভেই শেষ হয়ে যায় ছোট্ট শিশুটির প্রাণ?

একজন মাকে এমন কঠিন পরিস্থিতির সম্মুখীন করতে পারে মাত্র দু'কাপ কফি। হ্যাঁ, মাত্র দু'কাপ কফিই কেড়ে নিতে পারে আপনার গর্ভের সন্তানের প্রাণ।চিকিৎসা বিজ্ঞান বলছে মিসক্যারেজের সঙ্গে কফির একটা অবিচ্ছেদ্য সম্পর্ক আছে। আর এই সম্পর্কের শিকড় অনেক গভীরে।তাই আপনি যদি মা হওয়ার পরিকল্পনা করছেনতবে এখনই বন্ধ করে দিন কফি খাওয়া। এই প্ল্যানিংয়ের সময়ে যদি মা সপ্তাহে দু'কাপ করে কফি খান, তবে গর্ভবতী হওয়ার পর সেই মায়ের মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা থাকে প্রবল।

এই বিপদ আরও বাড়ে যদি মা, বাবা দু'জনেই কফি খান। আগে মনে করা হত, গর্ভবতী হওয়ার প্রথম কয়েক সপ্তাহে কফি ভ্রূণের ক্ষতি করে। কিন্তু বর্তমান রিপোর্ট জানাচ্ছে, গর্ভবতী হওয়ার দু'তিন সপ্তাহ আগেও যদি কেউ নিয়মিত কফি খান তবে তাও সমান ভাবে মিসক্যারেজের জন্য দায়ী। তাই সুস্থ সন্তানের জন্ম দিতে প্ল্যানিংয়ের সময় থেকেই বন্ধ করে দিন কফি বা সে কোনও ক্যাফেইন জাতীয় খাবার খাওয়া।

Read More

ফুটি ফলের নাম শুনেছেন? দেখে নিন ফুটি ফলের পাঁচটি উপকারীতা

ফুটি ফলের নাম শুনেছেন? দেখে নিন ফুটি ফলের পাঁচটি উপকারীতা

ফুটি। গরমকালে অতি জনপ্রিয় একটা ফল। তেষ্টায় ছাতি যখন ফেটে যাচ্ছে, রাস্তার ধারে তখন অনেকেই দাঁড়িয়ে পড়েন ফুটি কিনে খেতে। তেষ্টাও মেটে। আর খেতেও বেশ ভালো। কিন্তু, জানেন কি? এই ফুটির বেশকিছু গুণ আছে। যা আমাদের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত প্রয়োজনীয়।

ফুটির ৫ গুণ -

১) প্রচুর পরিমাণে ফাইবার ও জল থাকে।ফলে কোষ্ঠকাঠিন্য দূর করে।

২) ভিটামিন Cসমৃদ্ধ।ফলে রক্তে শ্বেতকণিকার উত্পাদন বাড়িয়ে শরীরের ইমিউনো সিস্টেম বৃদ্ধি করে।

৩) ভিটামিন Aও বেটা ক্যারোটিন থাকায় চোখের পক্ষে খুব ভালো।ছানির আশঙ্কা দূর করে।

৪) রক্তচাপ নিয়ন্ত্রণ করে।প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকায় হার্ট অ্যাটাকও অন্য হৃদরোগের সম্ভাবনা কমায়।

৫) মহিলাদের ঋতুচক্র চলাকালীন পেটব্যথা কমিয়ে দেয়

Read More

খুব তাড়াতাড়ি জন্ম নিতে যাচ্ছে এক নতুন পৃথিবী

খুব তাড়াতাড়ি জন্ম নিতে যাচ্ছে এক নতুন পৃথিবী

যে হারে পৃথিবীর জনসংখ্যা বাড়ছে, তাতে আর কয়েকবছর পরই মানুষ কোথায় গিয়ে থাকবে, মনের কোণে হালফিল উঁকি মারে সেই চিন্তা। তবে আর বোধহয় সে দুশ্চিন্তার কারণ নেই। কারণ আরেকটা 'পৃথিবী' জন্মাচ্ছে যে!

এই সৌরজগতের পাশেই আরেকটা 'সংসার'। ঠিক যেমন সংসার সূর্যের। আর সেখানেই খোঁজ মিলেছে দ্বিতীয় 'পৃথিবী'-র। টি ডব্লিউ হাইড্রে নক্ষত্রের সংসারে সবে জন্মাচ্ছে সে। অদ্ভুতরকমভাবে সূর্যের সঙ্গে পৃথিবীর যা দূরত্ব, নতুন সংসারে হাইড্রের সঙ্গে সদ্যোজাত গ্রহেরও তাই প্রায় দূরত্ব। বয়স হয়েছে সবে ১০ মিলিয়নবছর। এখনও তার গঠন চলছে। মহাকাশ বিজ্ঞানীরা মনে করছেন, নতুন এই গ্রহ হতে পারে পৃথিবীর মতই কোনও গ্রহ বা হতে পারে "সুপার আর্থ"।

Read More

জেনে নিন সুপার মারিও কেন সবসময় টুপি পড়ে থাকে

জেনে নিন সুপার মারিও কেন সবসময় টুপি পড়ে থাকে

আপনি কি ভিডিও গেমস খুবই পছন্দ করেন? সুযোগ পেলেই খেলতেন?

তাহলে তো সুপার মারিও নিয়ে আপনার অনেক স্মৃতি রয়েছে। সুযোগ পেলেই খেলতে বসে যেতেন সুপার মারিও। আর একটার পর একটা ধাপ জিতলেই কী মজা পেতেন, তাই না?তা সুপার মারিওর এত ভক্তই যখন, তখন একটাজিনিস আপনাকে জিজ্ঞাসা করা যাক। আচ্ছা বলুন তো, সুপার মারিও কার্টুন চরিত্রকেসব সময় টুপি পরতে দেখা গিয়েছে কেন? উত্তরটা বেশ মজার। কারণ, ওর স্রষ্টা শিগেরু মিয়ামাতো ঠিকমত চুল আঁকতে পারতেন না। তাই বুদ্ধি করে টুপির ব্যবহার করেছিলেন! বুঝুন, চুল আঁকতে অসুবিধা যখন, তখন টুপি পরিয়ে দাও। ব্যস,সেই কারণেই সুপার মারিও আমাদের সামনে সবসময় হাজির টুপি মাথায়!

Read More

এবার সেলফি তুলুন ড্রোন দিয়ে

এবার সেলফি তুলুন ড্রোন দিয়ে

সেলফি, গ্রুপফি তোলার জন্যসেলফি স্টিক এবার অতীত। হালফিলের ফ্যাশন সেলফি ড্রোন।লোকসমাজে লম্বা, ঢ্যাঙা স্টিকটা নিয়ে নাকি আর চলা যাচ্ছিল না। আবার ফোনেও ঠিকঠাক মতো গ্রুপফি ওঠে না। দেখা যায় হাতও। অগত্যা ভাবতে ভাবতে উপায় বেরোল। সেলফি ড্রোন। আপনি পোজ দিয়ে দাঁড়াবেন,আর ড্রোন উড়তে উড়তে আপনার ছবি তুলে নেবে।

অস্ট্রেলিয়ার এক কোম্পানি বাজারে এনেছে এই সেলফি ড্রোন। সারা বিশ্বের বাজারে পাওয়া যাবে এই সেলফি ড্রোনকে। এই সেলফি ড্রোনের মাধ্যমে ২৫ মিটার দূর থেকে ছবি তোলা যাবে। নেওয়া যাবে ৩৬০ ডিগ্রি প্যানোরামিক ভিউও। সেলফি ড্রোনে থাকছে৫ মেগাপিক্সেল CMOS সেন্সর ক্যামেরা। আকারে ৬০০ মিলিটার বোতলের আয়তনের সমান এই ড্রোন সহজেই ঢুকে যাবে প্যান্টের পকেটে বা ব্যাগে। তবে, ভালো ছবি তোলার জন্য গাঁটের কড়ি খসাতে হবে একটু বেশি। সেলফি ড্রোনের দাম পড়ছে প্রায় ১৭,৬৮০ টাকা। সে যাই হোক! শৌখিনতার দাম কি আর টাকার অঙ্কে মাপা যায়?

Read More

ফেসবুকে ভাইরাল হল লাইভ খুন করার দৃশ্য

ফেসবুকে ভাইরাল হল লাইভ খুন করার দৃশ্য

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও। এক ব্যক্তি অন্য এক মহিলাকে গুলি করে খুন করছেন সেই ভিডিও ফেসবুকে পোস্ট করায় সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে যায়।

শিকাগো পুলিসের পক্ষ থেকে জানা গিয়েছে যে, ফেসবুকে এক ব্যক্তিকে গুলি করার লাইভ ভিডিও পোস্ট করা হয়েছে। ভিডিওয়ে দেখা যাচ্ছে, নীল রঙের টুপি পরা এক ব্যক্তি ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলছেন। পরক্ষণেই দেখা যায় তিনি সামনে দাঁড়ানো এক মহিলাকে পর পর গুলি করতে থাকেন। সঙ্গে সঙ্গে মহিলার চিত্‌কারেরশব্দও শোনা যায়।এরকম একটা ভিডিও দেখা মাত্রই ভিডিওটি আসল কিনা তা নিয়ে প্রশ্ন উঠে আসে।

প্রসঙ্গে শিকাগো পুলিস জানিয়েছে যে, আপাতদৃষ্টিতে তো ভিডিওটি আসল বলেই মনে হচ্ছে। তবে এখনও পর্যন্ত কোনও সঠিক তথ্য তারা দিতে পারেনি। গোয়েন্দারা ভিডিওটির সত্যতা নিয়ে তদন্ত চালাচ্ছেন।

Read More