খুব তাড়াতাড়ি জন্ম নিতে যাচ্ছে এক নতুন পৃথিবী

যে হারে পৃথিবীর জনসংখ্যা বাড়ছে, তাতে আর কয়েকবছর পরই মানুষ কোথায় গিয়ে থাকবে, মনের কোণে হালফিল উঁকি মারে সেই চিন্তা। তবে আর বোধহয় সে দুশ্চিন্তার কারণ নেই। কারণ আরেকটা 'পৃথিবী' জন্মাচ্ছে যে!

এই সৌরজগতের পাশেই আরেকটা 'সংসার'। ঠিক যেমন সংসার সূর্যের। আর সেখানেই খোঁজ মিলেছে দ্বিতীয় 'পৃথিবী'-র। টি ডব্লিউ হাইড্রে নক্ষত্রের সংসারে সবে জন্মাচ্ছে সে। অদ্ভুতরকমভাবে সূর্যের সঙ্গে পৃথিবীর যা দূরত্ব, নতুন সংসারে হাইড্রের সঙ্গে সদ্যোজাত গ্রহেরও তাই প্রায় দূরত্ব। বয়স হয়েছে সবে ১০ মিলিয়নবছর। এখনও তার গঠন চলছে। মহাকাশ বিজ্ঞানীরা মনে করছেন, নতুন এই গ্রহ হতে পারে পৃথিবীর মতই কোনও গ্রহ বা হতে পারে "সুপার আর্থ"।


Related Posts
Previous
« Prev Post