ফেসবুকে ভাইরাল হল লাইভ খুন করার দৃশ্য

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও। এক ব্যক্তি অন্য এক মহিলাকে গুলি করে খুন করছেন সেই ভিডিও ফেসবুকে পোস্ট করায় সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে যায়।

শিকাগো পুলিসের পক্ষ থেকে জানা গিয়েছে যে, ফেসবুকে এক ব্যক্তিকে গুলি করার লাইভ ভিডিও পোস্ট করা হয়েছে। ভিডিওয়ে দেখা যাচ্ছে, নীল রঙের টুপি পরা এক ব্যক্তি ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলছেন। পরক্ষণেই দেখা যায় তিনি সামনে দাঁড়ানো এক মহিলাকে পর পর গুলি করতে থাকেন। সঙ্গে সঙ্গে মহিলার চিত্‌কারেরশব্দও শোনা যায়।এরকম একটা ভিডিও দেখা মাত্রই ভিডিওটি আসল কিনা তা নিয়ে প্রশ্ন উঠে আসে।

প্রসঙ্গে শিকাগো পুলিস জানিয়েছে যে, আপাতদৃষ্টিতে তো ভিডিওটি আসল বলেই মনে হচ্ছে। তবে এখনও পর্যন্ত কোনও সঠিক তথ্য তারা দিতে পারেনি। গোয়েন্দারা ভিডিওটির সত্যতা নিয়ে তদন্ত চালাচ্ছেন।


Related Posts
Previous
« Prev Post